কাতারের শ্রমমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন

A Desk Report
Published: May 17, 2026 | 08:20 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মার্রি রোববার (১৭ মে, ২০২৬) বিকাল ৫টা ৩৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।


এসময় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
Spread the word
Spread the word











