এফবিসিসিআই‘র প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ হাফিজুর রহমান

A Desk Report
Published: September 12, 2024 | 07:29 PM1 min read

এফবিসিসিআই‘র প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মোঃ হাফিজুর রহমান
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রশাসক হিসেব দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর, ২০২৪) সকালে এফবিসিসিআই -এর প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় এফবিসিসিআই -এর সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২ এর ধারা ১৭ এর অধীনে মোঃ হাফিজুর রহমান এফবিসিসিআই -এর প্রশাসক নিযুক্ত হন।
Spread the word
Spread the word











