উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্টঃ
Published: December 15, 2025 | 02:48 PM1 min read

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের পথে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি।
এর আগে আজ সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি।
দুপুর ১টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় সাদিকে। সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে দুপুর ১টা ৫০ মিনিটে।
সোমবার (১৫ ডিসেম্বর) হাদিকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে।
Spread the word
Spread the word











