ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স

A Desk Report
Published: April 12, 2026 | 01:46 PM1 min read

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র ইস্যুতে কোনও সমঝোতা না হওয়ায় পাকিস্তান ত্যাগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রবিবার (১২ এপ্রিল, ২০২৬) স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে ইসলামাবাদে তিনি নিজ সরকারি বিমানে আরোহণ করেন।
জেডি ভ্যান্স জানিয়েছেন, পরমাণু অস্ত্র তৈরির অবস্থান থেকে ইরান সরে আসতে অস্বীকৃতি জানানোয় আলোচনা আর দীর্ঘায়িত হয়নি।
টানা ২১ ঘণ্টা ধরে চলা এই নিবিড় ও উচ্চপর্যায়ের আলোচনা কোনও ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হলো। ফলে কোনও চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা।
Spread the word
Spread the word











