ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বার্সা একাডেমি সামার ক্যাম্প

A Desk Report
Published: June 22, 2025 | 03:24 PM1 min read

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (ISD) শুরু হয়েছে বার্সা অ্যাকাডেমি সামার ক্যাম্প। স্প্যানিশ ফুটবল জায়ান্ট এফসি বার্সেলোনার বিশ্বব্যাপী যুব উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে ঢাকায়, যা তরুণ ফুটবলারদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. ফাহাদ করিম।
Spread the word
Spread the word











