আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে

A Desk Report
Published: December 10, 2025 | 05:04 PM1 min read

আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) বিকেলে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে বিকেল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়।
এবার সংসদ নির্বাচন এবং গনভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তাই এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।
Spread the word
Spread the word











