আইন-শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

ডেস্ক রিপোর্টঃ
Published: September 04, 2026 | 03:57 PM1 min read

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে আইজিপির সঙ্গে আলোচনা করেন।
Spread the word
Spread the word











