শ্রীপুরে মাওনা বাজারের পূজামণ্ডপ পরিদর্শনে গাজীপুরের পুলিশ সুপার


শারদীয় দুর্গাপূজা-২০২৬ সার্বজনীন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম-বার।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।

পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।











