পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়ানোর আলোচনা অনুষ্ঠিত


বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিবেশগত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল সুরক্ষার ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব ক্ষেত্রে চলমান সহযোগিতাকে আরও কার্যকর ও বিস্তৃত করার সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।
এ ছাড়া সীমান্তপারের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য পরিবেশগত বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।











