ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে ১১ দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে হামলার ঘটনা উদ্বেগজনক এবং নির্বাচনের জয়-পরাজয় স্বাভাবিক হলেও সেই জয়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে তার প্রতিকার হওয়া প্রয়োজন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সারাদেশে হামলা করা হচ্ছে। নির্বাচনে জয়-পরাজয় থাকবে। কিন্তু সেই জয় নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে সেটার প্রতিকার হতে হবে। ইতিবাচক রাজনীতি থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়।”
জামায়াত আমির আরও বলেন, তারা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেন। “আমরা শান্তির পথে। আমরা দেশকে ভালোবাসি। আমরা চাই দেশে পুরোনো ধারার রাজনীতি আর ফিরে না আসুক,”—বলেন তিনি।
তরুণ সমাজের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের তরুণ সমাজ বুকের রক্ত দিয়ে আমাদের ওপর দায়িত্ব দিয়েছে। আমরা কথা দিচ্ছি, তাদের কথা রাখবো। আমরা ছাড় দেবো না। নাগরিকদের অধিকার রক্ষায় আমাদের চুল পরিমাণ সরার কোনো সুযোগ নেই।”











