নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মহাখালীর কড়াইল আনসার ক্যাম্প এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) পরিদর্শন করেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি আগত রোগীদের সঙ্গে কথা বলেন এবং আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন।

পরবর্তীতে ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে উপস্থিত হয়ে নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম, ডা. মোস্তফা আজিজ সুমন, প্রফেসর ডা. মোহাম্মদ সফিউদ্দিন, প্রফেসর ডা. খবির উদ্দিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।











