February 21, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসকের শ্রদ্ধা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসকের শ্রদ্ধা

Image

গাজীপুর প্রতিনিধিঃ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলম হোসেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গাজীপুর কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা ও রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে বাঙালি জাতি যে আত্মত্যাগ, সচেতনতা ও গণতান্ত্রিক সংগ্রামের নজির স্থাপন করেছিল, তা জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য স্মরণ করে জেলা প্রশাসক ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Scroll to Top