March 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান রাষ্ট্রদূত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান রাষ্ট্রদূত

Image

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইমরান হায়দার। সোমবার রাজধানীতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কার্যকর করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যুব বিনিময় কার্যক্রম (ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম) পুনরায় চালু করা এবং সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন দুই পক্ষ।

এ ছাড়া ক্রিকেট ও ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে জোর দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ক্রীড়াঙ্গনে সহযোগিতা বৃদ্ধি হলে দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও গভীর হবে।

Scroll to Top