April 13, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • মহান শহীদ দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান শহীদ দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন।

দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। অফিসের প্রথম দিনেই মহান শহীদ দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচনের মাধ্যমে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Scroll to Top