ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে নির্মিতব্য ‘বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে ময়মনসিংহের ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে দুপুর ২টা ০০ মিনিটে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ০১/২০২৬ নং কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।











