নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচিত সংসদ সদস্যরা মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণে এনসিপি এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর ১টার দিকে এনসিপি তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। এর আগে জাতীয় নাগরিক পার্টির ছয়জন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।











