February 10, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

Image

অনলাইন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। তিনি অভিযোগ করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভোটারদের অধিকার ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থী।

তিনি আরও বলেন, “আজ সন্ধ্যার মধ্যেই যদি এই বিধি–বিধান পরিবর্তন না করা হয়, তাহলে আগামীকাল নির্বাচন কমিশন ভবন ঘেরাও করা হবে।”

Scroll to Top