February 4, 2026

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Image

এড্যুকেশন ডেস্কঃ

ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস (এফআইসিএসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিনিময়ে একসাথে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানটি। ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই চুক্তি কার্যকর হয়েছে।

এফআইসিএসি বিশ্বের বিভিন্ন দেশের কনসালদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এটি সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সংস্থাটি শিক্ষা, সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার ক্ষেত্রে সংযোগ স্থাপনে সহায়তা করে থাকে। পাশাপাশি, সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সহযোগিতার সুযোগ তৈরি করে।

এই সমঝোতার আওতায় প্রতিষ্ঠানদুটি ভবিষ্যতে বৈজ্ঞানিক ও অ্যাকাডেমিক সহযোগিতা জোরদারে এক সাথে কাজ করবে। যার মধ্যে রয়েছে শিক্ষক বা প্রতিনিধিদের ভিজিট, যৌথ সেমিনার, ওয়ার্কশপ, সম্মেলনসহ অন্যান্য একাডেমিক আয়োজন।

এছাড়া এই চুক্তির ফলে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় তথ্য বিনিময় করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি। সেই সাথে, এর ফলে এফআইসিএসি বিভিন্ন দেশে ব্র্যাক ইউনিভার্সিটির পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম পরিচিতি করাতে সহায়তা করবে। ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থী ও অ্যালামনাইদের সামনে  এফআইসিএসি এর উদ্যোগ ও অর্জন তুলে ধরবে। এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে বৈজ্ঞানিক উদ্যোগ বিকাশেও সহায়ক হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।

এফআইসিএসি এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির প্রেসিডেন্ট অনারেবল নিকোলাওস কে. মারগারোপোলস, প্রেসিডেন্ট এমেরিটাস অনারেবল আইকুত একেন এবং ভাইস-প্রেসিডেন্ট অনারেবল আসিফ এ. চৌধুরী। অনুষ্ঠানে বোর্ড অব ডিরেক্টরসের সদস্য এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস এর অনারারি কনসাল অনারেবল ফাতমা গনুল ওরে-একেনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাকাডেমিক প্রোগ্রাম, গবেষণা কার্যক্রম এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা তুলে ধরেন রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ট্রেজারার আরিফুল ইসলাম। গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে নেতৃত্ব ও সহযোগিতা জোরদারে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফারহাত আনোয়ার

অনুষ্ঠান শেষে প্রফেসর আনোয়ার এফআইসিএসির প্রতিনিধিদলকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। বিশ্ববিদ্যালয়ের  নতুন ক্যাম্পাস এবং শিক্ষার পরিবেশের প্রশংসা করেন এফআইসিএসির প্রতিনিধিদলটি। 

Scroll to Top