April 8, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • বিসিবির নতুন সভাপতি হলেন তামিম ইকবাল

বিসিবির নতুন সভাপতি হলেন তামিম ইকবাল

Image

স্পোর্টস ডেস্কঃ

দেশের ক্রিকেট অঙ্গনে বড় পরিবর্তনের সূচনা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এ। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) বিকেল ৪টার পর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে তিনি মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতির চেয়ারে বসেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বোর্ড প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়; সংবাদকর্মী ও ভক্তদের উপস্থিতিতে স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

নতুন এই কমিটি আপাতত অ্যাডহক ভিত্তিতে গঠন করা হয়েছে, যার মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এই সময়ের মধ্যেই একটি নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে তামিমের নেতৃত্বাধীন কমিটিকে। ধারণা করা হচ্ছে, আসন্ন সেই নির্বাচনেও তিনি অংশ নেবেন।

Scroll to Top