গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
আজ শনিবার (ডিসেম্বর ২৭, ২০২৫) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।











