February 25, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর মাসিক সমন্বয় ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর মাসিক সমন্বয় ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে কর্তৃপক্ষের সকল বিভাগীয় প্রধান এবং সকল বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সমন্বয়ে ফেব্রুয়ারি মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আসন্ন ১৮০ দিনের কর্মপরিকল্পনায় কর্তৃপক্ষের করণীয় নির্ধারণে এক বিশেষ সভাও অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

সভায় সদস্যত্রয় (অর্থ, প্রকৌশল এবং পরিবহন), সকল বিভাগীয় প্রধান, সকল বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সিপিএসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দাপ্তরিক কার্যক্রম আরও সুচারুভাবে সম্পাদন, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রমে ইতিবাচক গতিশীলতা আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিআইডব্লিউটিএ’র অগ্রাধিকারভিত্তিক কর্মপন্থা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সামগ্রিক সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) জনাব মোঃ সাইফুল ইসলাম।

Scroll to Top