ডেস্ক রিপোর্টঃ
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বাণিজ্য মন্ত্রণালয়ে এসে পৌঁছান।
মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁদের স্বাগত ও শুভেচ্ছা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।











