March 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র নতুন ব্যান্ডউইডথ ক্রয়ে বিশেষ বোনাস অফার ঘোষণা

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র নতুন ব্যান্ডউইডথ ক্রয়ে বিশেষ বোনাস অফার ঘোষণা

Image

ডেস্ক রিপোর্টঃ

সরকারের নির্বাচনি ইশতেহার ‘সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট’ বাস্তবায়নের অংশ হিসেবে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC) দুইটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

নতুন উদ্যোগের মাধ্যমে আইএসপি, আইআইজি এবং অন্যান্য টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহার করতে পারবে।

প্রথম প্যাকেজে SEA-ME-WE 4 সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার-সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন IPLC ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা দেওয়া হবে। প্রিপেইড গ্রাহকরা ২০০জি নতুন ক্যাপাসিটি ক্রয় করলে অতিরিক্ত ১০০জি ক্যাপাসিটি বিনামূল্যে পাবেন। একইভাবে ১০জি নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি ১০জি’র জন্য আরও ১০জি বোনাস হিসেবে দেওয়া হবে। এই সুবিধা শুধুমাত্র নতুন অতিরিক্ত ক্যাপাসিটির ক্ষেত্রে প্রযোজ্য এবং ‘আগে আসলে আগে পাবেন’ নীতিতে কার্যকর হবে। এই প্যাকেজটি ১০ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে।

দ্বিতীয় প্যাকেজে BSCPLC-এর আইপি ট্রানজিট সেবার অধীনে শূন্য বকেয়া (No Outstanding) প্রিপেইড গ্রাহকদের জন্য ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’ সুবিধা চালু করা হয়েছে। এর আওতায় গ্রাহকরা নির্ধারিত শর্তসাপেক্ষে ৭০ শতাংশ পর্যন্ত বিনামূল্যে বোনাস লিমিটেড ডেস্টিনেশন ব্যান্ডউইডথ পাবেন। সুবিধাটি কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে প্রদান করা হবে এবং সংযুক্ত বিদ্যমান সিডিএন প্রোভাইডারদের ডেস্টিনেশন ব্যান্ডউইডথের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্যাকেজটি ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি জানিয়েছে, নতুন এই প্রণোদনা প্যাকেজগুলোর মাধ্যমে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ব্যান্ডউইডথ আরও সাশ্রয়ী মূল্যে (প্রতি মেগাবিট ডাটা ৯০ টাকারও কমে) ব্যবহার করতে পারবে, যা তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Scroll to Top