অনলাইন ডেস্কঃ
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া-কে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শনিবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে উল্লিখিত পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।









