February 25, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রধানমন্ত্রীর ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই: মন্ত্রী ফকির মাহবুব আনাম

প্রধানমন্ত্রীর ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই: মন্ত্রী ফকির মাহবুব আনাম

Image

ডেস্ক রিপোর্টঃ

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক-কে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারের সময়ে মানুষ যাতে টেলিটকের উন্নত সেবা পায়, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। আমরা চাই টেলিটক সেবার দৃশ্যমান উন্নয়ন। প্রধানমন্ত্রী জনকল্যাণে তাঁর পরিকল্পনা ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন, টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়নে কাজ করতে হবে।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মতবিনিময়কালে তাঁরা প্রতিষ্ঠানের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Scroll to Top