February 21, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে উপস্থিত হন।

কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর আগমনে কার্যালয় প্রাঙ্গণে এক উষ্ণ ও আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন, যা উপস্থিত সবার মাঝে এক আবেগঘন মুহূর্তের জন্ম দেয়। সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলেই যান যে, তারা দেশের প্রধানমন্ত্রীর সান্নিধ্যে রয়েছেন।

এদিন প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top