March 9, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পাগলা মসজিদে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পাগলা মসজিদে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

কিশোরগঞ্জের পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী আজ ফোনে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন।

তিনি এ বিষয় নিয়ে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের সাথেও কথা বলেন।

তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং হামলায় আহত সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে দুইজন গ্রেফতার হয়েছে বলে তথ্যমন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ সংবাদ সংগ্রহের কাজে পাগলা মসজিদে গেলে দুর্বৃত্তরা সাংবাদিকদের ওপর হামলা করে।

Scroll to Top