April 13, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত জনাব ইউসেফ রমাদান রোববার (১২ এপ্রিল ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয় ও সরকার গঠনে ফিলিস্তিনের নেতৃত্বের পক্ষ থেকে প্রেরিত অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থানও পুনরায় উল্লেখ করেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেন।

Scroll to Top