February 22, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর নির্বাহী সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ সজীবুল-আল-রাজীব

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর নির্বাহী সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ সজীবুল-আল-রাজীব

Image

নিজস্ব প্রতিবেদকঃ

নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaid Islam-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর নির্বাহী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দিত করেন এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতামত বিনিময় করেন।

ব্যস্ত সময়সূচির মধ্যেও সাক্ষাতের সুযোগ করে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর কূটনৈতিক প্রচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।

সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Scroll to Top