February 15, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নির্বাচনের মাধ্যমে পুলিশের আত্মমর্যাদা পুনরুদ্ধার হয়েছে: প্রেসসচিব শফিকুল আলম

নির্বাচনের মাধ্যমে পুলিশের আত্মমর্যাদা পুনরুদ্ধার হয়েছে: প্রেসসচিব শফিকুল আলম

Image

নিজস্ব প্রতিবেদক:

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে।

তিনি বলেন, “এমন একটি নির্বাচন হয়েছে, যার মাধ্যমে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। এটি গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।”

প্রেসসচিব আরও জানান, এবারের নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি, যা দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে নির্বাচন কমিশনের কার্যক্রমেও সন্তোষ প্রকাশ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রেসসচিব আরও জানান, নির্বাচনের দিন প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে প্রায় দেড় ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রের সঙ্গে কথা বলেন।

বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

Scroll to Top