ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ড. নালিন্দা জয়াতিসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে স্বাস্থ্যখাত, শিক্ষা, বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা জোরদারে আশাবাদ ব্যক্ত করে।











