ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সংগঠনটি মূলত সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত হয়েছে এবং এর কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার।
সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন জাহিদ আহসান (সদস্য সচিব), তাহমীদ আল মুদাসসির (মুখ্য সংগঠক) এবং আশরেফা খাতুন (মুখপাত্র)।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আবদুল কাদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে রয়েছেন মহির আলম (সদস্য সচিব), হাসিব আল ইসলাম (মুখ্য সংগঠক) এবং রাফিয়া রেহনুমা হৃদি (মুখপাত্র)।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, নতুন এ সংগঠন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করবে। তারা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।











