ডেস্ক রিপোর্টঃ
দেশের সর্বস্তরেরজনগণকে পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দলের সকল স্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবিসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ উদজাপন করুক এটাই কামনা করি।
আমির খসরু দেশের জনগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিপুল ভোটে জনগন বিএনপিকে নির্বাচিত করে দেশ পরিচালনার যে মহান দায়িত্ব দিয়েছে তা যেন সঠিকভাবে পালন করতে পারি, সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতকা কামনা করছি। গণতন্ত্রের এই অভিযাত্রায় অতীতের মত সবসময় আপনাদের পাশে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি।











