সোমবার (ডিসেম্বর ২৯, ২০২৫) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’

দলীয় কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে নেতাকর্মীরা ভিড় করেছেন। তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।











