ডেস্ক রিপোর্টঃ
ঢাকা–২ ও ঢাকা–১৬ আসনের সাধারণ জনগণের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে একজন পরীক্ষিত ও তৃণমূলনির্ভর নেত্রীকে মনোনয়ন দেওয়ার দাবি জোরালোভাবে উঠেছে। স্থানীয়দের অভিন্ন প্রত্যাশা—রিনা হাসান-কেই তারা এই আসনের সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান।

স্থানীয়দের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের বর্তমান কার্যনির্বাহী সদস্য রিনা হাসান দীর্ঘ তিন দশক ধরে পল্লবী, রূপনগর, কেরানীগঞ্জের ভাকুর্তা ও আশপাশের এলাকায় তৃণমূল রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তিনি পল্লবী থানা মহিলা দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে নির্বাচিত সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং দলীয় সংগঠনকে শক্তিশালী করতে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।




এলাকাবাসী জানান, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন। তার স্বামী বীরমুক্তিযোদ্ধা মরহুম আহসান উল্লাহ হাসানের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন রিনা হাসান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পরিবারসহ নিপীড়নের অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় ও সংগ্রামী করে তুলেছে বলে জানান তার সমর্থকরা।
স্থানীয় জনগণের ভাষায়, “যিনি দুর্দিনে মানুষের পাশে ছিলেন, তাকেই আমরা সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চাই।”
তাদের অভিন্ন দাবি এখন একটাই—রিনা হাসানই এই আসনের যোগ্য প্রতিনিধি।











