অনলাইন ডেস্কঃ
ঢাকা-১১ আসনে কথিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন ডা. এম এ কাইয়ুম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুদারাঘাটে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এম এ কাইয়ুম দাবি করেন, এনসিপি নেতা নাহিদ ইসলামকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে তাকে পরাজিত করা হয়েছে। ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তিনি বলেন, ফলাফল পুনরায় যাচাই ও ভোট পুনর্গণনা করা না হলে প্রকৃত চিত্র সামনে আসবে না।
তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।











