April 3, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঢাকা জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের মেস পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার

ঢাকা জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের মেস পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার

Image

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা জেলা পুলিশ লাইন্সে অবস্থিত অফিসার ও ফোর্সের মেস পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) তিনি সরেজমিনে মেস পরিদর্শন করেন এবং পুলিশ ফোর্সের সদস্যদের সঙ্গে একত্রে খাবার গ্রহণ করেন। এ সময় তিনি খাবারের সার্বিক মান, স্বাদ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার খাবারের মানে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণে মেসের খাবার আরও স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও মানসম্মত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মেস ম্যানেজারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি ফোর্সের জীবনমান উন্নয়নে নিয়মিত তদারকি ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক) উত্তর আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুনাদির ইসলাম চৌধুরী (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানসহ পুলিশ লাইন্সে কর্মরত অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।

Scroll to Top