ডেস্ক রিপোর্টঃ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ওয়াকার-উজ-জামান সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন। র্যাংক ব্যাজ পরিধানের মধ্য দিয়ে নবনিযুক্ত মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে মেজর জেনারেল পদে অভিষিক্ত হন।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন-সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











