February 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

Image

অনলাইন ডেস্কঃ

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ১১৭টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

ফলাফলে দেখা যায়, ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, আনুষ্ঠানিক ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ঘোষণা করা হবে।

Scroll to Top