অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় শনিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে ঢাকার হাতিরঝিল থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
রোববার (১ ফেব্রুয়ারি) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে আমির ও জামায়াত নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হামলা প্রসঙ্গটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়।











