February 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জনগণকে কাঙ্ক্ষিত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার

জনগণকে কাঙ্ক্ষিত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার

Image

গাজীপুর প্রতিনিধিঃ

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। সদস্যরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন ও সমস্যার বিষয় তুলে ধরেন। কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি ও সমস্যা সমাধানের আশ্বাস দেন।

কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপিতে কর্মরত সকল পুলিশ সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে ফোর্সের কল্যাণের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকে কাঙ্ক্ষিত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাসমূহ দ্রুত উদ্ঘাটন ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগর এলাকার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে পুলিশ কমিশনার মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Scroll to Top