March 26, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

Image

অনলাইন ডেস্কঃ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘এ আসনে দুইজন প্রার্থী আছেন। দুইজনকেই আপনারা চেনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মায়ের কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার থেকে নাহিদকে আপনারা ভালো চেনেন। ইনসাফের বাংলাদেশে জনগণের রায় এবং আল্লাহর মেহেরবানিতে যদি বিজয় অর্জিত হয় সেই সরকারে নাহিদ ইসলামকে অবশ্যই একজন মন্ত্রী হিসেবে দেখতে পাবেন।’

নাহিদ ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা হাতে হাত ধরে এক সঙ্গে কাজ করবো। শুধু ঢাকা-১১ আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চির মানুষ এবং ১৮ কোটি মানুষের ওপর পাহারাদারি করবো। ইনশাআল্লাহ। কারও সঙ্গে আমরা বেঈমানি করবো না।’

Scroll to Top