March 19, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাবাহিনীর প্রধান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাবাহিনীর প্রধান

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে অবস্থিত আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা-এর নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন এবং একইসঙ্গে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসে এরিয়া সদর দপ্তর, কুমিল্লা কর্তৃক প্রদত্ত ৫ একর জমির উপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা-এর একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রবিবার (১৫ মার্চ ২০২৬) সেনাবাহিনী প্রধানের উদ্বোধনের মাধ্যমে ৭.০৭ একর জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মিত স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বর্তমানে কলেজটিতে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী সফলভাবে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত আছেন।

এছাড়া, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সম্প্রসারিত করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চীফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার), জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (কুমিল্লা), সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top