নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করা হবে।
চিফ হুইপ বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, বিরোধী দলও সংসদের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জনগণের জীবনমান উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করবে।
তিনি আরও জানান, আগামীকাল শপথগ্রহণের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর মনোনীত একজন সদস্য অস্থায়ীভাবে সভাপতিত্ব করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে সংসদের অধিবেশন শুরু হবে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
চিফ হুইপ বলেন, ডেপুটি স্পিকারের পদে বিরোধী দল থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাওয়া যায়নি।











