March 4, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর

উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর

Image

ডেস্ক রিপোর্টঃ

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যাতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে মন্ত্রী এ আহ্বান জানান।

দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল মানুষের কল্যাণে কাজ শুরু করেছেন। তাঁর নির্দেশনায় দেশব্যাপী প্রকৃত সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে। দরিদ্র প্রতিটি পরিবার যেন ফ্যামিলি কার্ড পায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায় দীর্ঘকাল ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করছে। এই সম্প্রীতিকে অটুট রেখে আগামীতে সকল সম্প্রদায়ের সামাজিক উৎসবগুলো যেন আরও সর্বজনীনভাবে পালন করা যায়, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইফতার ও ঈদসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মানস মুকুল চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন, মসজিদের ইমাম মাওলানা হারুন, হাফেজ মোঃ আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Scroll to Top