বিজনেস ডেস্কঃ
অগ্রণী ব্যাংক পিএলসি’র মাননীয় চেয়ারম্যান জনাব সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ গত সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) সচিবালয়ে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের সামগ্রিক ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা, আর্থিক খাতে স্থিতিশীলতা জোরদার, আমানত ও ঋণ ব্যবস্থাপনার উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সম্প্রসারণ এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।











