নিজস্ব প্রতিবেদকঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ, ২০২৬) আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর–৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন (এমপি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–৩ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান (এমপি), গাজীপুর–৪ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি), গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, শাহ রিয়াজুল হান্নান এবং ওমর ফারুক শাফিন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং গাজীপুর–২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি (এমপি)।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।











