April 12, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • রেমিট্যান্স আহরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ডিং’ পেলো পুবালী ব্যাংক পিএলসি

রেমিট্যান্স আহরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ডিং’ পেলো পুবালী ব্যাংক পিএলসি

Image

বিজনেস ডেস্কঃ

রেমিট্যান্স আহরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুবালী ব্যাংক পিএলসি-কে ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ডিং’ প্রদান করেছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর হাতে এ পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।

এছাড়া অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি-এর চেয়ারপারসন এমএস শেখিল চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এ ক্ষেত্রে পুবালী ব্যাংক পিএলসি’র অবদান অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাংকটির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Scroll to Top