March 31, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মন্ত্রী ফকির মাহবুব আনাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত

মন্ত্রী ফকির মাহবুব আনাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত

Image

ডেস্ক রিপোর্টঃ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত Dasho Karma Hamu Dorjee সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চলমান অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং ডিজিটাল সেবা উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, ভুটান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর Jigdrel Y Tshering এবং বাণিজ্য বিষয়ক কাউন্সিলর Dawa Tshering সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

Scroll to Top