March 9, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর নির্বাহী সম্পাদক সজীবুল-আল-রাজীব

ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর নির্বাহী সম্পাদক সজীবুল-আল-রাজীব

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর আমন্ত্রণে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর নির্বাহী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

শনিবার (৭ মার্চ ২০২৬) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ-এর উদ্যোগে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তাঁর সহধর্মিণী মানু ভার্মা মোহাম্মদ সজীবুল-আল-রাজীবকে স্বাগত জানান।

ইফতার অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Scroll to Top